,

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এতথ্য জানান।

তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোয় মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় অনেকেই অবসরে গেছেন। ফলে শূন্য পদের সংখ্যাও বেড়েছে।

এ অবস্থায় ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগের জন্য ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী। এখন তারা ফলের অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির