,

পানিফলের পায়েস

news-image

স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে বানাতে পারেন পানিফলের পায়েস। রইল প্রণালী।

উপকরণ

পানিফল: ২৫০ গ্রাম

দুধ: ৫০০ গ্রাম

চিনি: এক কাপ

কিশমিশ: ৫টি

কাজু: ৭টি

খোয়া ক্ষীর: ১০০ গ্রাম

গুঁড়া দুধ: চার টেবিল চামচ

ঘি: পাঁচ টেবিল চামচ

প্রণালী

প্রথমে পানিফলগুলিকে ধুয়ে মিহি করে বেটে নিন। এ বার কড়াইয়ে ঘি দিয়ে তাতে কিশমিশ আর চিনি ভাল করে নেড়ে নিন। চিনি গলে এলে তাতে পানিফল বাটা মিশিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়া দুধ দিয়ে আঁচ কমিয়ে হালকা হাতে নাড়তে থাকুন। অল্প সময় পর তরল দুধ কড়াইয়ে ঢেলে দিন। খেয়াল রাখবেন যাতে তলা ধরে না যায়। তার জন্য বার বার করে দুধ নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে খোয়া ক্ষীর ও চিনি মিশিয়ে নামিয়ে নিন।

পায়েস সব সময়ে ঠান্ডা খেতেই ভাল লাগে। তাই কড়াই থেকে স্বাভাবিক তাপমাত্রায় এনে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে তুলে রাখুন। খাওয়ার সময়ে ফ্রিজ থেকে বার করে উপর দিয়ে ভাঙা কাজুবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পানিফলের পায়েস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র