,

অপহরণ ও হত্যার পর ৬ টুকরো করা হয় শিশু আয়াতের মরদেহ

news-image

চট্টগ্রাম ব্যুরো : মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের পর শ্বাস রোধে হত্যা করা হয় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার ছয় বছর বয়সী শিশুকন্যা আয়াতকে। এর পর শিশুটিকে ছয় টুকরো করে কাট্টলী সাগরপাড়ে ফেলে দেওয়া হয়। নিখোঁজের ১০ দিন পর আবির আলী নামের এক যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ রহস্য উদঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) পিবিআইয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

জানা যায়, ২৪ নভেম্বর রাতে সিপিজেডের আকমল আলী রোডের পকেট গেট এলাকা থেকে আয়াতদের বাড়ির সাবেক ভাড়াটিয়া আবির আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতে ওই যুবক হত্যার কারণ ও লাশ ছয় টুকরো করে সাগরপাড়ে ফেলার কথা স্বীকার করে। আবির আলী পেশায় একজন পোশাক শ্রমিক।

সূত্র জানায়, আবির আলী মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণ করে। পরে আয়াত চিৎকার করলে তাকে শ্বাস রোধে হত্যা করে। আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরো করে। তারপর কাট্টলীর সাগরপাড়ে ফেলে দেয়।

ওসি আরো জানান, মরদেহ টুকরো করার কাজে ব্যবহার করা বটি ও এন্টিকাটার উদ্ধার করা হয়েছে আবির আলীর বাসা থেকে। লাশের টুকরো উদ্ধারে পিবিআইয়ের একটি টিম কাজ করছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। এর পরদিন শিশুর বাবা সোহেল রানা ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করলেও কোনো হদিস মেলেনি। শিশু আয়াতের নিখোঁজ সংবাদ বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সাথে প্রকাশ করে। অবশেষে ৯ দিন পর আয়াতের নিখোঁজ রহস্যের জট খুলল।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর