,

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের দশ দিন আগে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত। আজ ওই সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে নিয়মিত মুখ প্রায় সবাই আছেন। তবে সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া শরিফুল ইসলামও নেই দলে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুটি ঢাকায় এবং পরেরটি চট্টগ্রামে। টেস্ট দুটি শুরু যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে, শেষেরটি ঢাকায়।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির