,

আর্জেন্টিনা হেরে যাওয়া মানেই সব না: নায়িকা নতূন

news-image

বিনোদন প্রতিবেদক : গতকাল (২২ নভেম্বর) খেলা হয়ে গেল আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা। গোটা বিশ্ব সেদিকেই তাকিয়ে ছিলেন সেদিকে। কোন দল জিতবে? নানা প্রশ্ন আর উন্মাদনা দেখা গেছে তারকাদের। ঘরে বসেই দেখেছেন প্রিয় দলের খেলা। যদিও লিওনেল মেসির দলের প্রথম প্রতিপক্ষ ছিলেন সৌদি আরব। তবে সৌদি আরবের কাছে দুই এক গোলে হেরেছেন আর্জেন্টিনা।

প্রিয় দলের এমন আত্মঘাতি দূর্ঘটনায় তা মেনে নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নতূন। শতবাধায় তার প্রিয় দলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এমনকি ফেসবুকে মন্তব্য লিখতে দেখা গেছে। এছাড়াও প্রিয় দলের বিশ্বকাপ জয় লাভ করলে গরু- খাশি কেটে খাওয়ানো ঘোষণা দেন তিনি।

আর্জেন্টিনার খেলা নিয়ে সত্তর-আশির দশকে পর্দা কাপাঁনো এই জনপ্রিয় চিত্রনায়িকা বলেন, ‘আর্জেন্টিনা কে সাপোর্ট করতে হলে উদার মনের হতে হবে, সবার বিমাতা সুলভ আচরনে গুরুত্ব দেয়া যাবে না। হেরে যাওয়া মানেই সব না। ২০১০ সালে “স্পেন” প্রথম ম্যাচ হেরেছিলো, পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে ২০১০ বিশ্বকাপ জিতেছে, সুতরাং, বিশ্বকাপ সাসপেন্স নির্ভর ছবির শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নূতন। শৈশবে গান দিয়ে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত হলেও পরবর্তীতে নৃত্য এবং মঞ্চ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নূতন। প্রথম ছবিতেই তিনি সফলতা লাভ করেন। ১৯৭০ সালে তার প্রথম চলচ্চিত্র মুক্তি পায় এবং তিনি এখনো অভিনয় করে যাচ্ছেন। নূতনের আরেকটি পরিচয় হল তিনি একজন সফল চলচ্চিত্র প্রযোজক।

আরও জানা যায়, সুমিতা দেবী নতুন প্রভাত নামে একটি চলচ্চিত্র নির্মানের জন্য নতুন নায়ক নায়িকার খোঁজে ছিলেন। তার ইচ্ছে ছিল নায়িকার নাম থাকবে নূতন এবং নায়কের নাম হবে প্রভাত। নায়িকা হিসেবে নূতন নির্বাচিত হওয়ার পর তিনি পারিবারিক নাম রত্না থেকে ‘নূতন’ হয়ে যান। প্রভাত নামে নতুন একজন অভিনেতা নির্বাচিত হলেও পরবর্তীতে তিনি অভিনয় করেননি, নূতনের বিপরীতে অভিনয় করেন আনসার। নতুন প্রভাত পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। আর এভাবেই ১৯৭০ সালে রূপালী পর্দায় নূতনের অভিষেক ঘটে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯