,

সৌদি আরবের বিপক্ষে মেসি খেলবেন তো?

news-image

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির সেরা তারকা লিওনেল মেসিরও বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ এটি। ভক্তদের প্রত্যাশার চাপও থাকছে তার ওপর। তবে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মেসিকে পাবে কি-না, জেগেছে শঙ্কা।

পিএসজির হয়ে খেলার সময় ‘একিলিস টেন্ডনে’ সমস্যার কারণে এ মাসেই এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন মেসি। তবে বিশ্বকাপ সামনে রেখে গত সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক গোলও করেছিলেন।

এরপরও তার খেলা নিয়ে শঙ্কা, কারণ বিশ্বকাপ শুরুর আগের দুই দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি। একাকী হালকা অনুশীলন করেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা অবশ্য আর্জেন্টাইন ভক্তদের খুশির খবর দিয়েছে। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই মেসি খেলবেন বলে জানিয়েছে তারা।

‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে খেলতে নামবে। গ্রুপে তাদের অন্য দুই ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯