,

টিভি-ফ্রিজ না কিনে টাকা জমানোর পরামর্শ দিলেন বেজোস

news-image

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস আসন্ন অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করেছেন। ছুটির মৌসুমে ভোক্তা এবং ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় কেনাকাটা না করে টাকা জমানোর পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে মার্কিনিদের উদ্দেশে বিশ্বের অন্যতম এ শীর্ষ ধনী বলেন, আপাতত দামি নতুন গাড়ি, টিভি এবং ফ্রিজের মতো জিনিসগুলো কেনা থেকে বিরত থাকুন। যুক্তরাষ্ট্রও বৈশ্বিক মন্দার ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, ‘টেবিল থেকে কিছু ঝুঁকি নামিয়ে ফেলুন। হাতে কিছু নগদ টাকা জমা রাখুন। যদি আমরা আরও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ি… তাহলে সামান্য ঝুঁকি কমালেই ছোট ব্যবসায় এটি বড় পার্থক্য তৈরি করে দেবে। আপনাদের হিসাব-নিকাশ করে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি আপনি একটি বড় পর্দার টিভি কেনার কথা ভাবেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার কাছে টাকা সংগ্রহে রাখুন এবং দেখতে পারেন সামনে কী হয়। একটি নতুন গাড়ি, রেফ্রিজারেটর বা অন্য যেকোনো কিছুর ক্ষেত্রেও একই কথা সত্য। শুধুমাত্র কিছু ঝুঁকি সরিয়ে ফেলুন।

বেজোস বলেন, ‘বর্তমানে অর্থনীতির অবস্থা ভালো দেখাচ্ছে না। ব্যবসায়িক কার্যক্রম মন্থর হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন অর্থনীতির অনেক খাতে ছাঁটাই হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির