,

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১নং গলির হামিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় একই এলাকার শামছুল হকের ছেলে সাজ্জাদ (১৯) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের সমর্থক শামীম ও সাজ্জাদ পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার সমর্থক শামীম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দুজনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে মারাত্মকভাবে আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির