,

প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ কখনও অনিশ্চয়তার দিকে যাবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের উন্নয়ন দেখে তাদের অন্তর্জালা বাড়ছে।

প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি উল্লেখ্য করে তিনি বলেন, বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। বারবার হত্যার চক্রান্তের পরও মাথা নত করেননি শেখ হাসিনা।

শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন? মনে হয় এই তো ক্ষমতায় এসে যাবো- এমন একটা ভাব ছিল! এখন সে ভাব কোথায় গেল? বলেছিল বিজয় মিছিল করবে ঢাকায়। এখন ভিন্ন সুর। জানি না এটা আবার কোন কৌশল!

সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ১ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। সম্মেলন পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. হারুন উর রশিদ।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস