,

ভালো দাম পেয়ে খুশি নীলফামারীর আলু চাষিরা

news-image

রেজাউল করিম রঞ্জু,নীলফামারী
আগাম আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা। পাইকাররা জমি থেকেই ৬৫-৭০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন। ভালো দাম পেয়ে পেয়ে খুশি এলাকার আলু চাষিরা।

আগাম আলু উৎপাদনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রথম। নতুন আলুর দাম বেশি পাওয়ায় চাষিদের মধ্যে বইছে আনন্দের বন্যা। প্রতি বছর এ উপজেলার কৃষকরা বেশি লাভের আশায় আগেভাগে আলুর বীজ রোপণ করেন। বর্তমানে সেই ক্ষেত থেকে আলু তোলা শুরু হয়েছে। চলতি বছর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার গিয়ে দেখা যায়, কেউ মাটি খুঁড়ছে, কেউ কুড়াচ্ছে, আবার কেউ বস্তা ভরছে। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন। আলু তোলার এমন দৃশ্য উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে।

বাহাগিলী ইউনিয়নের উ. দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামের কৃষক জামেনুর রহমান বলেন, ‘আমি সাড়ে চার বিঘা জমিতে আগাম আলু রোপণ করি। আগাম আলু উত্তোলন করে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করলাম। আমার খরচ হয়েছে ৮০ হাজার টাকা। আলু বিক্রি করে প্রায় লাখ টাকা লাভ হয়েছে।’

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, বাজারে নতুন আলু উঠতে শুরু হয়েছে। চলতি বছর অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে কৃষকরাও খুশি। আগাম আলু চাষ করে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির