,

ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পিওদো গ্রামে এক বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্রের আঘাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর রয়টার্সের।

পোল্যান্ডের দাবি রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে রাশিয়া এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিনের হামলাকে প্রায় নয় মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টির পর সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতেউসুজ মোরাউইচকি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। ইচ্ছাকৃত কিংবা দুর্ঘটনাবশত হোক, রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এই বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে।

একজন ন্যাটো কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেছেন জানিয়ে টুইট করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ।

ন্যাটোপ্রধান আরও বলেন, ‘নিহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। সব তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির