,

ফ্রিজে শ্রদ্ধার কাটা মাথা, সেই বাড়িতেই উদ্যম যৌনতায় মাততেন আফতাব!

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিকাকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রেখে দিয়েছিলেন আফতাব আমিন পুণাওয়ালা। ভারতের দিল্লির সেই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত তোলপাড় চলছে ভারতজুড়ে।

দিল্লি পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। পুলিশের দাবি, প্রেমিকা শ্রদ্ধার টুকরো টুকরো দেহাংশ ফ্রিজে রেখে আফতাব অন্য মেয়েদের সঙ্গে একই বাড়িতে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। শ্রদ্ধাকে খুনের পর একাধিক নারীকে তিনি বাড়িতে এনেছেন বলেও দাবি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে আফতাবের পরিচয় হত। তাদের সঙ্গে গল্প করে ঘনিষ্ঠতা তৈরি করতেন। তার পর সেই সব নারীদের ডাকতেন বাড়িতে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নারীদের বাড়িতে ডেকে এনে উদ্যম যৌনতায় লিপ্ত হতেন আফতাব। গত কয়েক মাসে বিভিন্ন নারীর সঙ্গে ওই বাড়িতেই তার শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল। পুলিশ সূত্রে খবর, যে নারীরা আফতাবের সঙ্গে সময় কাটাতে তার বাড়িতে আসতেন, শ্রদ্ধার খুন সম্পর্কে তাদের কোনও ধারণা ছিল না। বাড়িতে নতুন ফ্রিজ কিনেছিলেন আফতাব। ঘরের এক কোণে সেই ফ্রিজ রাখা থাকত।

ফ্রিজের ভেতর একাধিক প্যাকেটে মুড়ে আফতাব রেখে দিয়েছিলেন প্রেমিকার দেহের টুকরো। শ্রদ্ধার কাটা মাথাও ছিল ওই ফ্রিজে। সুকৌশলে সেই ফ্রিজের কাছ থেকে তিনি সঙ্গীদের দূরে রাখতেন।

শুধু নারীরা নন, আফতাবের বন্ধুবান্ধবও আসতেন তার বাড়িতে। তারা সকলেই দেখতে পেতেন, ঘরে ঘরে অনেক ধূপ জ্বলছে। চড়া সুগন্ধি ছড়িয়ে রাখা হয়েছে চারদিকে। তবে কেউ কখনও স্বপ্নেও ভাবতে পারেননি বাড়িতে মৃতদেহ লুকিয়ে রেখেছেন আফতাব।

দিল্লি পুলিশের দাবি, শ্রদ্ধাকে চলতি বছরের মে মাসে খুন করা হয়েছিল। মুম্বাই থেকে দিল্লিতে চলে আসার মাস খানের পরেই লিভ-ইন সঙ্গীকে মেরে ফেলেন আফতাব।

কেন শ্রদ্ধাকে খুন? পুলিশের প্রশ্নের মুখে আফতাব জানায়, শ্রদ্ধা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি লিভ-ইন সম্পর্কেই থাকতে চাইতেন। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তার জেরেই খুন করেছেন।

পুলিশ জানতে পেরেছে, ডেটিং অ্যাপে মেয়েদের সঙ্গে আলাপ জমানো, সম্পর্ক তৈরি করার স্বভাব আফতাবের আগে থেকেই ছিল। তা জানতে পেরেছিলেন শ্রদ্ধাও। সেই নিয়েও দু’জনের মধ্যে বিবাদ চরমে পৌঁছেছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না