,

‘এটাই শেষ চুমু, দিয়ে গেলাম’

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর পরপারে পাড়ি জমিয়েছেন গায়ক আকবর। গতকাল সোমবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই গায়ক। বাবাকে চিরতরে হারিয়ে মেয়ে অথৈ এর বুকফাটা কান্না যেন থামছেই না। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাবার স্মৃতিচারণ করে অথৈ বলেন, ‘আমি যখন বাবাকে দেখতে গেলাম, তখন জিজ্ঞেস করেছিলাম আব্বু কষ্ট হচ্ছে? আব্বু কপালে চুমু দিয়ে বলল, এটাই শেষ চুমু, দিয়ে গেলাম। আর কোনোদিন দেব না। আমি মনে হয় বাঁচব না। তোদের রাস্তায় ভাসিয়ে দিয়ে গেলাম। আমাকে মাফ করে দিস।’

এদিকে আজ মঙ্গলবার সকালে প্রয়াত আকবরের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে অথৈ লিখেছেন, ‘আগামীকাল বুধবার বাদ জোহর যশোরে আব্বুর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমার আব্বুর জন‍্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে বেহেশত নসিব করেন।’

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনির জটিলতায় তার শরীরে পানি জমেছিল। এ কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায়। ফলে সম্প্রতি তার পা কেটে ফেলতে হয়। সেসময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।

উল্লেখ্য, ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯