,

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাজছে চট্টগ্রাম

news-image

চট্টগ্রাম ব্যুরো : বন্দরনগরীকে নান্দ‌নিক রূ‌পে সাজা‌তে কাজ শুরু ক‌রে‌ছে চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন। আগামী ৪ ডি‌সেম্বর সকা‌লে সেনাবা‌হিনীর এক‌টি অনুষ্ঠা‌নে যোগ দি‌তে চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ওই দিনই চট্টগ্রামের প‌লোগ্রাউন্ড মা‌ঠে আওয়ামী লী‌গের সমা‌বেশে যোগ দে‌বেন তি‌নি।

এ উপলক্ষে নেতাকর্মীরা নিজ উদ্যোগে ইতোমধ্যেই নগরীতে রঙিন পোস্টার, ব‌্যানার, ফেস্টুন, প্ল্যাকা‌র্ডে সাজা‌তে শুরু ক‌রে‌ছেন।

মেয়র রেজাউল ক‌রি‌মের নি‌র্দেশনায় মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভা‌র থেকে মরহুম এম এ মান্নান ফ্লাইওভা‌রের মা‌ঝের অংশ‌টি‌র ল‌্যাম্প পো‌স্টে ৭০’র নির্বাচ‌নে বিজয় ও স্বাধীনতার প্রতীক নৌকার আকৃ‌তি‌তে এলইডি বা‌তি লা‌গি‌য়ে আলো ঝলম‌লে ক‌রে‌ছে চ‌সি‌কের বিদ্যুৎ বিভাগ।

এ ব্যাপারে চ‌সি‌ক মেয়র ব‌লেন, দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে কোনো জনসভায় ভাষণ দে‌বেন জা‌তির জন‌কের কন‌্যা, উন্নয়‌নের ম‌্যা‌জি‌কাল উইম্যান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এ নি‌য়ে চট্টগ্রা‌মের মানু‌ষের ম‌ধ্যে ব‌্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আন‌ন্দের ঢেউ লেগেছে নেতা-কর্মী‌দের ম‌নে।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর সবু‌জের মা‌ঝেও নানা র‌ঙের সমা‌বেশ ঘটা‌তে কাজ শুরু ক‌রে‌ছে সি‌টি ক‌র্পো‌রেশন। ২০১১ সা‌লে ক্রিকেট বিশ্বকাপ উপল‌ক্ষে চট্টগ্রা‌মের টাইগার পাসে বা‌ঘের ভাস্কর্যসহ ক্রিকটিয় আবহ সৃষ্টি কর‌তে নানান ভাস্কর্য নি‌র্মিত হ‌য়ে‌ছিল, যা চট্টগ্রা‌মের নান্দ‌নিকতা‌কে আরও বা‌ড়ি‌য়ে তো‌লে এবং এখ‌নও ভাস্কর্যগু‌লো চট্টগ্রা‌মের ঐতিহ্যকে বহন করে চ‌লে‌ছে। প্রধানমন্ত্রীর আগমন‌কে ঘি‌রে রঙ তু‌লির আঁচ‌ড়ে ভাস্কর্যের বিবর্ণভাব দূর ক‌রে নবরূ‌প পে‌তে চ‌লে‌ছে। র‌ঙের পরশ লাগার আগে ভাস্কর্যগু‌লো‌তে জ‌মে ওঠা ময়লা ও অবা‌ঞ্চিত দাগ প‌রিস্কার কর‌তে পূর্ণ উদ‌্যমে কাজ কর‌ছে চ‌সিক।

প্রধানমন্ত্রীর আগমন ও মহান বিজয় দিবস‌কে আনন্দঘন কর‌তে এভা‌বে নগরীর সমস্ত রাস্তাঘাট ও স্থাপত‌্যশৈলীগু‌লো‌কে ডি‌সেম্বর আসার আগেই ঝকঝ‌কে তকত‌কে করে তোলা হবে ব‌লেও জানান মেয়র।

 

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ