,

মাভাবিপ্রবির অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলেন শিক্ষার্থীরা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টানা তিনদিন অবরুদ্ধ থাকার পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে উদ্ধার করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ভিসিকে অবরুদ্ধ করে রাখার পিছনে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

এদিকে আন্দোলনকারী কর্মচারীরা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা ভিসির কার্যালয়ের তালা খুলে দিয়ে অবরোধ তুলে নেন।

তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মাহফিজুর রহমান মাসুদ বলেন, আমাদের শুধু চাকরি স্থায়ীকরণ নয় ১৪টি দাবি দিয়েছে। সবগুলো দাবি মানার আশ্বাস দেওয়ায় অবরুদ্ধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল থেকে অ্যাডহক ভিত্তিতে কর্মরত ২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার সকালে উপাচার্যকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির