,

লাল চিনির দাম কেজিতে বাড়ল ১৪ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : আমদানি করা চিনির পর এবার দাম বেড়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনির। সরকারি এ লাল চিনির প্রতি কেজিতে দাম বেড়েছে ১৪ টাকা।

আজ বৃহস্পতিবার রাতে বিএসএফআইসির প্রধান বিক্রয় কর্মকর্তা উল হক খান তাদের চিনির দাম বাড়ানোর বিষয়ে মাযহার বলেন, ‘চিনির দাম সমন্বয় করা হয়েছে। আগে প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ছিল ৮৫ টাকা। বর্তমানে তা বাড়িয়ে ৯৯ টাকা করা হয়েছে।’

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার প্রতি কেজি চিনি ১০৫ থেকে ১১৫ টাকায় বিক্রি হয়েছে। যা এক মাস আগেও ছিল ৯০ থেকে ৯২ টাকা। সরকারি নির্দেশ অনুযায়ী কয়েকটি কোম্পানি অবশ্য খোলাবাজারে ৯৫ টাকায় চিনি বিক্রি করছে। তবে তা ভোক্তার চাহিদার তুলনায় অনেক কম।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশের রাষ্ট্রায়ত্ত মিলগুলোতে ৩০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়। বাকি চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির