শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুখে দাঁড়ানোর সময় এসেছে: বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, সময় হয়েছে রুখে দাঁড়াবার। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যোগ দেয়ার।

রোববার ঢাকা জেলা বিএনপির সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনাদের (আওয়ামী লীগ) শিক্ষা দেয়ার জন্য জনগণ আসছে। আমরা কিন্ত জনগণের পায়ের সেই আওয়াজ শুনতে পাচ্ছি।

নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়ির সামনে ঢাকা জেলা বিএনপির সম্মেলন আয়োজন করা হয়।

এ সময় মির্জা আব্বাস আরও বলেন, আমাদের লোকজনের চেয়ে পুলিশ বেশি। বুঝলাম না কেন এত পুলিশ? আপনরা কি চুরি ডাকাতি করেছেন? আমাদের একটাই অপরাধ আমরা বিএনপি করি।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, মাটিতে কান পাতলে পায়ের আওয়াজ শোনা যায়। কারা জানি আসছে এই সরকারকে সরাতে। কারা আসছে শহীদ জিয়ার সৈনিকেরা আসছে। বিএনপি লুটপট, খাওয়া-দাওয়ার মধ্যে নাই। মানুষের ভালোবাসায় বারবার ক্ষমতায় আসে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের এই আন্দোলন দেশ রক্ষার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। ফয়সালা রাজপথেই হবে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেক বাধা-বিপত্তি আসছে, আপনারা ঐক্যবদ্ধ হোন। আমরা এই সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। আপনারা সেই প্রস্তুতি নেন।

দলের নেতারা বলেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। যদি কেউ যায়, তাহলে আপনারা রাজপথে গণদোলাই দেবেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু