বিএনপিকে ভয় পায় বলে পরিবহনের লোকজন ধর্মঘট ডাকে: কাদের
নিজস্ব প্রতিবেদক : বিএনপির কোনো সভা সমাবেশে বাধা সৃষ্টি করেনি আওয়ামী লীগ। পরিবহনের লোকজন বিএনপিকে ভয় পায় বলে তাই তারা ধর্মঘট ডাকে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির সঙ্গে আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ করছে কি-না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করেনি। নিয়মিত সম্মেলনের অংশ এটি। বিএনপির রংপুরের সমাবেশের সঙ্গে মিল নেই। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি নয়, এটা রুটিন ওয়ার্ক।’
সেতুমন্ত্রী কাদের আরও বলেন, ‘জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশ অচল। সাম্প্রদায়িক শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি আগুন সন্ত্রাস করতে আসুক তা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে। আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, শেখ হাসিনার দয়ায় মুক্তি পেয়ে বেগম জিয়া বাসায় আছে। বেগম জিয়ার মুক্তির জন্য তাদের দলের নেতাকর্মীরা কোনো সভা সমাবেশ করতে পারেনি।
এর আগে, রংপুরের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের নির্দেশ পেলে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করবেন।’
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপির এমপিরা) পদত্যাগ করলে সংসদের কিছু যাবে আসবে না।











