,

জোড়া বিস্ফোরণে কাঁপল সোমালিয়া, নিহত ১০০

news-image

অনলাইন ডেস্ক : জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো সোমালিয়ার রাজধানী মোগাদিশু। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ আজ রোববার এক বিবৃতিতে হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটির শিক্ষামন্ত্রণালয়ের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাসান শেখ বিস্ফোরিত এলাকা পরিদর্শন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি এই হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী আল- শাবাবকে দায়ী করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জোব জংশনের এই হামলার দায় কেউ স্বীকার করেনি। গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

দেশটির ব্যস্ততম অঞ্চলে যেখানে সোমালিয়ার প্রধান সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে সেখানে এই হামলার ঘটনা ঘটেছে। এ দিন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা ভয়াবহ সংঘাত নিয়ে আলোচনা করছিলেন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা বলছে, দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবং একটি স্কুলকে লক্ষ করে শনিবার এই হামলা চালানো হয়েছে। দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলায় নিহতের মধ্যে রয়েছেন নারী, শিশু এবং বয়স্করা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড