,

‘খালেদা জিয়া ক্ষমতায় আসলে ১৭ টাকায় চাল খেতে পারব’

news-image

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘আজকে দেশ দুর্ভিক্ষের মুখোমুখি। খালেদা জিয়া ক্ষমতায় আসলে আমরা ১৭ টাকায় (প্রতি কেজি) চাল খেতে পারব।’

আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করা লক্ষ্যে মাদারীপুরের রাজৈর আজ শনিবার বিকেলে আয়োজিত প্রস্ততি সভায় এসব কথা বলেন শামা ওবায়েদ।

সভায় শামা ওবায়েদ বলেন, ‘জনগণ শেখ হাসিনার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ কারণে বিএনপি সমাবেশে এত জমায়েত হচ্ছে। জনগণ এখন ৭০ টাকায় চাল কিনছে। তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা গ্যাস চায়, বিদ্যুত চায়, তারা তিনবেলা খেয়ে-পরে বাঁচতে চায়। ছেলে-মেয়েদের স্কুল কলেজে পাঠাতে চায়। কিন্তু এখন তা তারা পারছে না।এত উন্নয়ন কোথায় গেল?। কোথায় গেল সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ব্যাংকক?’

রাজৈরের প্রবাসী আতিকুর রহমানের বাড়ির পাশের মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওয়াহাব আলী মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাজাহান সম্রাট, মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্যসচিব জাহান্দার আলী জাহান, রাজৈর উপজেলা বিএনপির সদস্যসচিব আরিফ হাওলাদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?