জাতীয় পার্টিকে চাকর-ক্রীতদাস বানাতে চায় আ. লীগ: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম (গোলাম মোহাম্মদ) কাদের বলেছেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগে আগে চাকর বানাতে চেয়েছে, এখন ক্রীতদাস বানাতে চায়।
আজ শনিবার দুপুরে জামালপুরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও হাওয়া ভবন চাইনি বলেই ১৯৯৬ সালে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদের দলে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে। আমাদের দুর্বল করতে চেয়েছে আওয়ামী লীগ। তাই ২০০১ সালের নির্বাচনে আমরা আওয়ামী লীগকে সমর্থন করিনি। আবার দেশের রাজনীতির স্বার্থে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে এবং দলবাজী, টেন্ডারবাজী ও চাঁদাবাজী রোধ করতে ২০০৮ সালে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গিয়ে ২০০৮ সালের পর থেকে প্রথমে জাতীয় পার্টিকে অঙ্গ সংগঠন বানাতে চেয়েছে। এরপর তারা আমাদের চাকর বানাতে চেয়েছে এখন রাজনীতিতে আমাদের ক্রীতদাস বানাতে চাচ্ছে। আমরা কারও ক্রীতদাস হতে রাজনীতি করছি না। আমরা দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘জাতীয় পার্টি কারও নিয়ন্ত্রণে রাজনীতি করবে না। কারও চাকর বা ক্রীতদাস হয়ে রাজনীতি করব না আমরা। রাজনীতিতে আমরা বন্ধুত্বের হাত বাড়াতে পারি, বন্ধু হয়ে রাজনীতি করতে পারি। রাজনীতিতে জাতীয় পার্টি কারও গোলামী করবে না।’
জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টিকে আবারও দুর্বল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। লোভ-লালসা দিয়ে আমাদের মাঝে দালাল সৃষ্টি করতে চেষ্টা করছে। অত্যাচার-অবিচার শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা কোনো অত্যাচারে মাথানত করব না। দেশের মানুষ আমাদের বিশ্বাস করে। দেশের মানুষ আমাদের ওপর ভরসা রাখতে চায়। কোনো জুলুম-নির্যাতন আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। দেশের মানুষ জানে শুধু জাতীয় পার্টিই দেশে গণতন্ত্র ও সুশাসন দিতে পারবে, যা আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে দিতে পারেনি।’
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষ প্রতিবাদ করতে পারে না। এমন দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি চায়। গণতন্ত্র নেই বলেই দেশের কোথাও জবাবদিহিতা নেই।’
সম্মেলনে জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদকে সভাপতি ও সদস্য সচিব মো. জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক এবং কাজী খোকন খানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা নূরুল ইসলাম তালুকদার, ইলিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, আহসান আদেলুর রহমান, জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিটন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোখলেছুর রহমান বস্তু, ছাত্রনেতা আশরাফ খান ও কাজী খোকন খান।
আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, ইঞ্জিনিয়ার মনির আহমেদ, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, আমির উদ্দিন আহমেদ ডালু, জাহাঙ্গীর আহমেদ, সালাউদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, কাজী আবুল খায়ের, মাখন সরকার, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সরদার বাদল, আব্দুস সাত্তার গালিব, আক্তার হোসেন দেওয়ান, এস এম সোবহান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা ফজলে এলাহি সোহাগ, আবু সাঈদ আজাদ খুররম ভূঁইয়া, প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান বিপুল, জহিরুল ইসলাম মিন্টু, শরিফুল ইসলাম শরিফ, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, শামীম আহমেদ রিজভী ও সোলায়মান সামী।











