,

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা

news-image

নিজস্ব প্রতেবদক : বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বিএনপির সমাবেশস্থল রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ।

সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু রাতে রংপুরে পৌঁছেছেন।

রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ। বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের নগরীর মর্ডান মোড়, সিও বাজার, বাস টার্মিনাল ও মেডিকেল মোড়ে পুলিশ বাধা প্রদান করছে।

ধর্মঘটের দ্বিতীয় দিনে রংপুরে ঢাকাগামী বাসসহ আন্তঃজেলায় কোনো বাস চলছে না; বন্ধ রয়েছে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাসও। ফলে কেউ হেঁটে আবার কেউ সাইকেল কিংবা মোটরসাইকেলে আসছেন। অনেকে ব্যাটারিচালিত অটোরিকশার বহর নিয়ে আসছেন।

এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় গণসমাবেশের মাঠ ও আশপাশের রাস্তায় বিরাজ করছে উৎসবের আমেজ। চলছে গান-বাজনা। পুরুষের পাশাপাশি নারীরা এসেছেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত মাঠ। গণসমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। লাগানো হয়েছে ১৩০টি মাইক। সমাবেশের মাঠ ছাড়াও রংপুর নগরজুড়ে সড়কের দুই পাশে সাঁটানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ।

শুক্রবার ভোর ৬টা থেকে রংপুর বিভাগে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হলেও নানা কৌশলে ছোট ছোট যানবাহনে করে দলে দলে বিএনপির নেতাকর্মীরা রংপুরে এসে পৌঁছেছেন। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা কালেক্টরেট ঈদগাহ মাঠে পলিথিন বিছিয়ে রাত কাটান। নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। এসব প্যান্ডেলে অবস্থান করছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?