,

রাঙ্গাই বিরোধীদলীয় চিফ হুইপ: রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যানের অগণতান্ত্রিক ধারা ব্যবহার দেখিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘মশিউর রহমান রাঙ্গাই বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে বহাল আছেন।’

আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ এ দাবি জানান। তিনি বলেন, ‘দলীয় চেয়ারম্যানের প্যাডে লিখিতপত্রে সংসদের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানোর ঘটনা তার অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘সংসদের ধারা মোতাবেক কাউকে কোনো পদ থেকে অব্যাহতি দেওয়া হলে, সেই সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষমতা রাখে একমাত্র স্পিকার, যা প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করা হয়। পার্টির পার্লামেন্টারি দল বা নেতা বা উপনেতাও এ ধরনের সিদ্ধান্তের কথা প্রকাশ করতে পারেন না, অথবা দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয় না। দল শুধুমাত্র স্পিকারের নিকট আবেদন করতে পারেন।’

এর আগে আজ বিকেলে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন। গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না