,

বিএনপির সমাবেশে জোয়ার উঠেছে: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের বাধা-বিপত্তির পরও বিএনপির সমাবেশে জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার উঠেছে। আওয়ামী লীগ একটা-দুইটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। মানুষ বিদ্রোহ করেছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলেছিল বিএনপি আন্দোলন করতে জানে না। দেখুন বিএনপির সমাবেশ, খালি মানুষ আর মানুষ। লঞ্চ বন্ধ করে দেয়, রেল বন্ধ করে দেয়; সবকিছু বন্ধ করে দেয়-কিন্তু মানুষের আসা বন্ধ হয় না। এগুলা একটা অভ্যুত্থানের মতো। মানুষ জেগেছে, সেই তুলনায় সত্য কথা হলো আমরা জাগিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার। এমন একটা সময় আসবে জনগণ নামবে, দেশে অর্থনীতি খারাপ হবে। সবকিছু মিলে সরকারের পালাবার পথ থাকবে না।

ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদার খোকন, আমীর হোসেন বাদশা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯