,

‌‘মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে বিএনপি, কেউ রুখতে পারবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের আগে বাস ধর্মঘট ডাকা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় মৃত্যু বাজি রেখে বিএনপি আন্দেলনে নেমেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের আগে বাস ধর্মঘট ডাকা হচ্ছে। বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ রুখতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি