,

বিএনপির সমাবেশের আগে রংপুরেও পরিবহন ধর্মঘটের ডাক

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে শনিবার রাত পর্যন্ত। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক।

এখনো আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেওয়া হলেও এ সংক্রান্ত চিঠি জেলা মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে। মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আগামী শনবিার রংপুরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা।

এদিকে, আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। বরিশালে আগামী ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ।

এর আগে বিএনপির খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের আগেও ধর্মঘট ডেকেছিলেন ওই দুই বিভাগের বিভিন্ন জেলার বাস মালিকদের সংগঠন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড