,

প্যারোলে মুক্তি পেয়েই গানের ভিডিও বানালেন ২০ বছরের দণ্ডপ্রাপ্ত রাম রহিম

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ৪০ দিনের জন্য তাকে জেলমুক্ত করেছে ভারতের হরিয়ানার বিজেপি সরকার। আর প্যারোলে ছাড়া পেতেই নতুন গানের ভিডিও প্রকাশ করেছেন! পাশাপাশি তার দিওয়ালি উদযাপনের ভিডিও-ও প্রকাশিত হয়েছে। বলছিলাম, ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের কথা। নতুন গানের ভিডিও বানিয়ে ফের খবরের শিরোনামে তিনি।

এই ধর্মগুরু ভক্তদের বলেছেন, তার জেলযাত্রা আসলে এক আধ্যাত্মিক যাত্রা। শিগগিরি এই নিয়ে বইও লিখবেন তিনি। ভারতের সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধান রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত সপ্তাহে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৪০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়।

রাম রহিমের চটকদার নতুন পাঞ্জাবি মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটির সঙ্গীত আয়োজন, কণ্ঠ, রচনা ও পরিচালনায় তার নাম দেওয়া হয়েছে। ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত ৫৮ লাখ ৫০ হাজার ৯৪০ বার দেখা হয়েছে।

গানটিকে দিওয়ালি স্পেশাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে রাম রহিমকে দেখা যাচ্ছে দিওয়ালি উদযাপন করতে।

এর আগেও রাম রহিমের সৎসঙ্গের একটি ভিডিও প্রকাশ্যে সংবাদমাধ্যমে এসেছিল। সেখানে দেখা গেছে, সাজাপ্রাপ্ত ধর্মগুরুর আশীর্বাদ নিচ্ছেন বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া, করনাল পুরসভার মেয়র রেণুবালা গুপ্ত এবং ডেপুটি মেয়র নবীন কুমারসহ ক্ষমতাসীন বিজেপির কিছু নেতাসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ।

বিরোধী রাজনীতিকরা বলছেন, প্যারোলে রাম রহিমকে এমন এক সময় মুক্তি দেওয়া হলো যখন হরিয়ানা পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে এগোচ্ছে। তিনি সবসময় নির্বাচনের আগে মুক্তি পান।

যদিও হরিয়ানার বিজেপি সরকারের দাবি, রাম রহিমের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই। সরকারের যুক্তি, আইন মোতাবেক জেলে তিন বছর কাটানোর পর বন্দির আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। যদিও সেকথা মানতে নারাজ বিরোধীরা। এর মধ্যেই এবার মুক্তি পেল গানের ভিডিও।

প্রসঙ্গত, দুটি ধর্ষণের ঘটনার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম। এ ছাড়াও তার ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন তিনি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত।

এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এ ছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তার নাম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির