,

প্রকাশ্যে ‘দামাল’র ২৫ লাখ টাকার গান

news-image

বিনোদন প্রতিবেদক : সিনোমর প্রচারণার অংশ হিসেবে একটি গান নির্মাণ করে ‘দামাল’র টিম। সিনেমার পরিচালক রায়হান রাফি আগেই জানান, গানটি সিনেমায় থাকবে না। এটি শুধু প্রচারণার জন্যই নির্মাণ করা। আর গানটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। অবশেষে ‘দামাল দামাল’ শিরোনামের সেই গানটি প্রকাশ্যে আসে গতকাল মঙ্গলবার রাতে।

গানের কথাগুলো এমন- ‘মাখো লাল সবুজ হৃদয়ে, জিদ আছে তো জিত আছে/ দামাল দামাল, কীসের এত সংশয়/ দামাল দামাল, বীর ডরায় না পরাজয়/ দামাল দামাল, সর্বত্র সর্বময়/ দামাল দামাল, ধরবেই ধরবেই হাল’।

দামাল একদল হার না মানা মানুষের গল্প। এই তেজ দর্শক-শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতেই মূলত গানটি নির্মাণ করা হয়েছে। এর ভিডিও একাগ্র, অকুতভয়, সাহসী রূপে হাজির হয়েছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকা প্রায় সব চরিত্র। যেখানে বিদ্যা সিনহা মিম, রাজ, সিয়াম, সুমিত, সুমি, ইন্তেখাব দিনার, মামুন অপুসহ দেখা গেছে আরও অনেককেই।

রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন নিধি। গানটি গেয়েছেন ক্রিপটিক ফেট ব্যান্ডের শাকিব চৌধুরী এবং ঐশী।

এদিকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফুটবল খেলার একটি গল্প তুলে ধরা হয়েছে ‘দামাল’ সিনেমায়। এটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ অক্টোবর।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯