,

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

news-image

গাজীপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবের বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সোমবার থেকেই থেমে থেমে যানবাহন চলছে। গতকাল সারা দিনের বৃষ্টিতে নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাত্রী ও সাধারণ মানুষ। যদিও মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিরসনে চেষ্টা অব্যাহত রেখেছেন।

পুলিশ জানায়, গতকাল থেমে থেমে যানজট তৈরি হচ্ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে গর্ত তৈরি হয়। এতে পানি জমে আজ সকাল থেকে যানজটের তীব্র আকার ধারণ করে। এ যানজট আজ দুপুর ১২টা পর্যন্ত আবদুল্লাহপুর থেকে ঢাকাগামী লেনের গাজীপুরের বোর্ড বাজারের প্রায় ১০কিলোমিটার এলাকা পর্যন্ত চলে এসেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, এ মহাসড়কের বিআরটি কাজ চলমান। বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতে বিশাল বিশাল গর্ত তৈরি হয়, এতে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজট নিরসনে ট্রাফিক বিভাগের চেষ্টা চলছে।

সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানের উদ্যোগে সকাল থেকেই বিভিন্ন ইট, সুরকি দিয়ে ভরাট করে যানবাহন চলার উপযোগী করা হচ্ছে। এখন গাড়ি চলা শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা রয়েছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির