,

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার বিচার চলবে: আপিল বিভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের দুর্নীতি মামলার বিচারকাজ চলবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সকালে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করেন আপিল বিভাগ। ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারিক আদালতে সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে সোমবার শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

রাজধানীর রমনা থানায় ২০০৭ সালে মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করেছেন তারা।

১৪ মে ২০০৮ এ মামলায় চার্জশিট দেয় দুদক। অভিযোগ গঠন হয় ২০০৮ সালের ১৬ জুন। ট্যাক্স আইনে বিচার হওয়ার পরও ফের দুদকের মামলায় কেন বিচার হচ্ছে এমন অভিযোগ এন হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। তবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ২০১৮ সালে তার আবেদন খারিজ করে দেন।

দুদক বলছে, নিয়মিতভাবে মামলা চললে দ্রুত এ মামলার বিচার শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?