,

‘বিএনপির সমাবেশ নিয়ে কিছু গণমাধ্যম অতিরঞ্জিত খবর প্রকাশ করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক,খুলনা : বিএনপির গণসমাবেশে বাধা দেওয়া হয়নি বলে দাবি করেছেন খুলনার আওয়ামী লীগ নেতারা। একই সঙ্গে কয়েকটি গণমাধ্যম অসত্য ও অতিরঞ্জিত খবর পরিবেশন করেছে বলেও অভিযোগ করেন তারা।

বিএনপির ‘মিথ্যাচার, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খুলনার আওয়ামী লীগ নেতারা এ দাবি করেন।

লিখিত বক্তব্যে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, ‘বিভাগের ১০ জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগ দিয়েছেন। পথে কোথাও তাদের বাধা দেওয়া হয়নি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সমাবেশের আগে মালিক-শ্রমিকরা নিরাপত্তার স্বার্থে এবং তাদের কিছু দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন পরিবহন বন্ধ রাখে। এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’

শেখ হারুন বলেন, ‘গণসমাবেশ সুষ্ঠুভাবে শেষ হওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। এতেই প্রমাণিত হয় গণসমাবেশে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তারপরও বিএনপি মিথ্যাচার করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যম সঠিক সংবাদ পরিবেশন করবে- এটাই জনগণ প্রত্যাশা করে। কিন্তু সমাবেশকে কেন্দ্র কিছু কিছু গণমাধ্যম অতিরঞ্জিত ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার কথা থাকলেও খুলনা আধুনিক রেলওয়ে স্টেশন ব্যাপক ভাঙচুর করেছে। দৌলতপুর নতুন রাস্তা মোড়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। এ সময়ে একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বিএনপির নেতাকর্মীরা নগরীর শিববাড়ি মোড় টাইগার গার্ডেন হোটেলের সামনে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী আহত হন। অথচ এসব সংবাদ অনেক পত্রিকায় আসেনি। একপেশে সংবাদ পরিবেশন করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু, কামরুজ্জামান জামাল, আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সৈয়দ আলী, সফিকুর রহমান পলাশ, আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯