,

আফগানিস্তানকে হারাতে ঘাম ঝরল ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাতে ঘাম ঝরল ইংল্যান্ডের। আফগানদের করা মাত্র ১১২ রান টপকাতে ইংল্যান্ডের ১৮.১ ওভার পর্যন্ত খেলতে হয়। আর হারাতে হয় টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে।

আজ শনিবার পার্থ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় আফগানরা। ইংলিশ বোলারদের তোপে এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও উসমান গনি ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। তবে স্যাম কারান তোপে এ দুজনকেও মাঠ ছাড়তে হয়। জাদরান ৩২ বলে সমান ৩২ করে মঈন আলীর কাছে ক্যাচ দেন। আর গনিকে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে ফেরান কারান। শেষ দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ইনিংস। বেন স্টোকস ও মার্ক উডরাও উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩.৪ ওভারে মাত্র ১০ রানে ৫টি উইকেট নেন বাঁহাতি পেসার কারান। তার আগের সেরা ছিল ২৫ রানে ৩ উইকেট। স্টোকস ও উড দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে ইংল্যান্ড। পঞ্চম ওভারের শেষ বলে ফজলহক ফারুকির বলে ক্যাচ হয়ে ফেরেন বাটলার। এরপর দলীয় ৫২ রানে দ্বিতীয়, ৬৫ রানে তৃতীয়, ৮১ রানে চতুর্থ ও ৯৭ রানে পঞ্চম উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জস বাটলারের দল। লিয়াম লিভিংস্টোন ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া জস বাটলার ১৮, অ্যালেক্স হেলস ১৯, ডেভিড মালান ১৮ রান করেন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী