,

সমাবেশস্থলের ২ কিলোমিটারজুড়ে জনস্রোত

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে শিববাড়ি মোড় পার হলেই কানে ভেসে আসছে স্লোগানের শব্দ। বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন সমাবেশস্থলের দিকে। গতকাল শুক্রবার সন্ধ্যার পরপরই অনেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে আজ শনিবার দুপুরে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এ সমাবেশ হয়েছে।

শুধু লোক আর লোক। কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন। আবার অনেকেই গোল হয়ে প্রতিবাদী সংগীত গাইছেন।

গতকাল রাতেই বেশিরভাগ নেতাকর্মী ট্রেনে ও ট্রলারে করে আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন। রাতে উপস্থিত নেতাকর্মীরা সমাবেশ স্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা-পাটি পেতে ঘুমিয়েছেন। কাউকে কাউকে দেখা গেছে খবরের কাগজ বিছিয়ে ঘুমাতে।

সকালেও অনেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে সকালের নাস্তা দেওয়া হচ্ছে। খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে।

সকালে মিরাজুল শেখ জানান, তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসেছেন। গাড়ি বন্ধ থাকায় ট্রেনে এসেছেন। রাত ৯টা থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ফেরিঘাট মোড়ের একটি ব্যাংকের নিচে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘আসার সময় একটু আশঙ্কা ছিল। কিন্তু এখানে পৌঁছানোর পর সেই ভয় আর নাই। রাজপথ এখন আমাদের দখলে।’

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘সকালের মধ্যেই মানুষের সমাগম ডাকবাংলো ও এর আশেপাশের এলাকায়। কয়েক হাজার নেতাকর্মী ইতোমধ্যে খুলনা নগরীর ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড়, খুলনা রেলস্টেশনের আশেপাশে অবস্থান নিয়েছেন। রাতে নেতাকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সমাবেশস্থলে থেকেছেন। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড