,

লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বিএনপি: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু সরকার তাদের এ কর্মকাণ্ডে উস্কানি দেবে না’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, ‘২০১৩-১৪’র মতো সহিংসতা করতে চাইলে তার সমুচিত জবাব দেওয়া হবে। আপনারা খেলতে চান, আসুন মাঠে। রাজপথের যে মোকাবিলা বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কিছু নেই। ডিসেম্বর আসুক, আমরা মাথা গরম করবো না, আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।’

যোগাযোগ খাতের অসাধু ব্যক্তিদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু লোক আছে, আমি জানি না তাদের আর কতো টাকা দরকার। সাধারণ মানুষ কেমন আছে, এটা তাদের বিড়ম্বিত করে না।’

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে কাদের আরও বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। এই মন্ত্রণালয়ের কোথাও দুর্নীতিবাজ থাকতে পারবে না। এদের চিহ্নিত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আইন করেছি ৩ চাকার গাড়ি মহাসড়কে চলবে না কিন্তু কে শোনে কার কথা। আমি এক পথে যাই, খবর পাই, তখন সব ক্লিন। আবার আমি যখন রাস্তা অতিক্রম করি, আবার সেই পুরনো চিত্র। দুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে কমলেও মৃত্যুর হার বাড়ছে। এটা হলো বাস্তবতা, অস্বীকার করে লাভ নেই। আজ এত স্থাপনা সারা বাংলাদেশে, এত আন্ডার পাস, ওভার পাস, মেট্রোরেল, পদ্মা সেতু, টানেল সবই হচ্ছে, তারপরও শৃঙ্খলা কেন নেই? শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হয়ে যাবে। উন্নয়নের অবকাঠামো, এতো সাফল্য সব ম্লান হয়ে যাবে যদি আমরা সড়কের শৃঙ্খলা রক্ষা করতে না পারি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড