,

‘বিএনপির নেতাকর্মীরা ভাড়া না যানবাহন বন্ধ’

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘সমাবেশে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা বাসসহ যেসব যানবাহন ব্যবহার করছে, সেসবের ভাড়া দেয় না তারা, এমনকি তেলের খরচ পর্যন্ত দেয় না। এজন্য বাধ্য হয়ে মালিক, চালক, হেলপাররা বাসসহ অন্য যানবাহন বন্ধ করে দিয়েছেন’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মায়া বলেন, ‘৩০০ টাকা, ৪০০ টাকা দিয়ে নেশাখোরসহ সন্ত্রাসীদের ভাড়া করে বিএনপি সমাবেশে লোকজন জড়ো করছে।’

সহিংসতা চালানোর জন্যই বিএনপি সমাবেশে লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে আনে। এজন্য বিএনপি সমাবেশে কী করছে, তা নিজ দলের নেতাকর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান মায়া।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি হয়েছে। আর এখনো আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি চলছে, রাজনীতি করছে। পৃথিবীর কোনো দেশে স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে পারে না, অথচ এখনো বাংলাদেশে তারা রাজনীতি করছে। এটা দেশের জন্য লজ্জার।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেত্রী অরুণা বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড