,

‌‘পথে বাধার আশঙ্কায়’ লুঙ্গি পরে হেঁটেই খুলনায় বাগেরহাটের জাহাঙ্গীর

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বিএনপির সমাবেশে যেতে দিতে চাইছিল না পরিবার। আবার পথে বাধা পেতে পারেন এমন আশঙ্কাও ছিল। সেই ভয় থেকেই লুঙ্গি পরে রাতেই একজনকে সঙ্গে নিয়ে হেঁটে রওনা হন বাগেরহাটের জাহাঙ্গীর হোসেন শেখ নামের যুবদলের এক নেতা। শেষ পর্যন্ত বিনা বাধায় আজ শনিবার ভোরের দিকে খুলনায় পৌঁছেছেন তিনি।

এদিন সকাল পৌনে আটটার দিকে খুলনা নগরের সাতরাস্তা মোড় এলাকায় তার দেখা মেলে। জাহাঙ্গীর হোসেন শেখ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তিনি বনগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

জানা গেছে, বাগেরহাট শহর থেকে ওই গ্রামের দূরত্ব ১২ কিলোমিটারেরও বেশি। আর খুলনা শহর থেকে বাগেরহাটের দূরত্ব ৪৭ কিলোমিটার।

জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দুলালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খুলনার উদ্দেশে বের হয়েছিলাম। কিন্তু বাগেরহাট শহর পার হতে পারিনি। শহরে মোটরসাইকেল আটকে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে বাড়ি ফিরে যাই। কীভাবে সমাবেশে যাওয়া যায়, সেটা নিয়ে দিনভর ভাবতে থাকি। পরে রাত আড়াইটার দিকে দুলাল শেখকে সঙ্গে নিয়ে খুলনার উদ্দেশে হাঁটা শুরু করি।’

লুঙ্গি পরে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে যুবদলের এই নেতা বলেন, ‘বাড়ি থেকে আসতে দিতে চাইছিল না। পথে বাধা দেওয়া হতে পারে, এমন আশঙ্কায় লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়েছি। লুঙ্গি পরে আসার ফলে কোথাও কেউ বাধা দেয়নি। ভোরের দিকে খুলনায় এসে পৌঁছেছি। এখন কে কোথায় আছে, মোবাইল ফোনে সেটা জানার চেষ্টা করছি। পরে একসঙ্গে দল বেঁধে সমাবেশ স্থলে যাব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড