,

খাওয়ার আগে গোসল করবেন নাকি পরে?

news-image

অনলাইন ডেস্ক : গোসল করে খাওয়ার অভ্যাস অনেকের থাকলেও কেউ কেউ একেবারে দুপুরের খাওয়া-দাওয়া সেরে গোসল করতে যান। এমন ঘটনা অনেক বাড়িতে হয়েই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার পর ভরা পেটে গোসলের অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। এর ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্তসঞ্চালন ধীর হয়ে যায়, যার ফলে হজম প্রক্রিয়াও ধীর হয়ে যায়। কারণ খাবার হজমের জন্য আমাদের শরীরে প্রচুর এনার্জি এবং পেটে রক্তপ্রবাহের প্রয়োজন হয়। তাই আয়ুর্বেদ অনুসারে, লাঞ্চের পর গোসল করা একেবারেই উচিত নয়।

চিকিৎসা বিজ্ঞানও আয়ুর্বেদের সঙ্গে একমত। কারণ রক্তসঞ্চালনে বাধা পড়লে শরীরের তাপমাত্রাও ভারসাম্যহীন হয়ে পড়ে, যে কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।

গরম পানিতে গোসল

হালকা গরম পানিতে গোসল করলে শরীরে এক বিশেষ প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘হাইপারথার্মিক অ্যাকশন’। এতে শরীরের তাপমাত্রা এক বা দুই ডিগ্রি বেড়ে যেতে পারে। তাতে অবশ্য শরীরের ভালোই হয়। গরম পানিতে গোসল করলে স্নায়ুতন্ত্রকে রিলাক্স হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করা শুরু করে এবং শরীরে ঘামের গ্রন্থি গুলি কাজ করে। তাই শরীর থেকে দূষিত পদার্থ গুলি বের করে দেয়।

খাওয়ার আগে গোসল করুন

পেট ভরে খাওয়ার পর শরীরের তাপমাত্রা এমনিতেই খানিকটা বেড়ে যায়। শরীরের হজম প্রক্রিয়া শুরু করার জন্য বেশি মাত্রায় রক্ত চলাচল শুরু হয়। আর এই সময়ে গোসল করলে শরীরে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তার ওপর গোসল করলে কখনো কখনো হৃৎস্পন্দন বাড়ে। গোসলের ফলে যেহেতু শরীরের তাপমাত্রা এমনিই বেড়ে যায়, তাই হজম প্রক্রিয়ার জন্য বাড়তি রক্তের সরবরাহ না-ও হতে পারে। এতে হজম প্রক্রিয়া ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে। তাই খাওয়ার পর গোসল না করাই ভালো। খাওয়ার এক থেকে তিন ঘণ্টা আগে গোসল করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ