,

স্লোগানে স্লোগানে মুখর খুলনার সমাবেশস্থল

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল ভোর হতেই লোকে লোকারণ্য হয়ে গেছে। বিএনপির নেতা-কর্মীদের স্লোগান, মিছিল আর বাদ্যের তালে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থল।

সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন ও লঞ্চ বন্ধ করে দেওয়ায় বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি, মোটরসাইকেল, হেঁটেসহ বিভিন্নভাবে খুলনা শহরে আসছেন নেতা-কর্মীরা।

খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সকালে সরেজমিনে দেখা গেছে, খুলনা রেলস্টেশন, স্টেশন রোড, কেডি ঘোষ রোড, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড় লোকে লোকারণ্য। সোনালী ব্যাংক চত্বর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে শিববাড়ি মোড় পর্যন্ত নেতা-কর্মীরা অবস্থান করছেন। রাত ১২টার আগেই পূর্ণ হয়ে গেছে বিএনপির সমাবেশস্থলের আশপাশের জায়গা।

চারিদিকে শুধু লোক আর লোক। কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ স্লোগান দিচ্ছেন। আবার অনেকেই গোল হয়ে প্রতিবাদী সংগীত গাইছেন।

সমাবেশে আসা আশিক নামে বিএনপির এক কর্মীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, রাত থেকেই তিনি সমাবেশস্থলে। তাদের বেশিরভাগ নেতা-কর্মী ট্রেনে ও ট্রলারে করে আগের রাতেই সমাবেশস্থলে হাজির হয়েছে। তিনি বলেন, শত বাধা্ অপেক্ষা করে তার এই সমাবেশস্থলে এসেছেন গণতন্ত্রের মুক্তির জন্য।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সকালেই লোকে লোকারণ্য সমাবেশস্থল। কয়েক হাজার নেতা-কর্মী ইতিমধ্যে খুলনা নগরীর ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড়, খুলনা রেলস্টেশনের আশেপাশে অবস্থান নিয়েছেন। রাতে নেতা-কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সমাবেশস্থলে থেকেছেন। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।

তিনি আরও বলেন, কোনও বাধায় আমাদের আটকিয়ে রাখতে পারবে না। খুলনার এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?