,

ওজন কমাতে ৫ সুপারফুড

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমানো কঠিন তবে অসম্ভব নয়। আপনি যদি সত্যিই ওজন কমাতে চান তাহলে ডায়েট ও ব্যায়ামের দিকে মনোযোগ দিন। সঠিক খাবার পরিমাণমতো খেলে স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন কমানো সম্ভব।

কিছু সুপারফুড রয়েছে ওজন কমানোর ডায়েটে রাখতে পারেন-

মাখানা: চায়ের সঙ্গে জনপ্রিয় একটি স্নেকস এটি। এতে ক্যালরির পরিমাণ খু্বই কম। এটি বিপাকের উন্নতি ঘটায়। এটি লিভারের ডিটক্সিফাইংয়ে প্রভাব ফেলে যা বাড়তি চর্বি ঝরাতে সহায়তা করে।

হলুদ: নিয়মিত হলুদ চা খেতে পাকস্থলিতে পিত্ত উৎপাদনে সহায়ত করে। দৈনন্দিন ডায়েটে হলুদ রাখলে দ্রুত ওজন কমাতে সহায়তা করবে।

পেয়ারা: এতে পর্যাপ্ত ভিটামিন সি রয়েছে। যাদের শরীরে ভিটামিন সির ঘাটতি রয়েছে তাদের চর্বি কমাতে বাধাগ্রস্ত হতে পারে। পেয়ারা খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং খাবারের পর তৃপ্তি দেয়।

মিষ্টি আলু: খেতে সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন যেমন- এ, সি, বি এবং ম্যাঙ্গানিজে ভরপুর। এতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে যা ওজন কমাতে ও চর্বি ঝরাতে সহায়ক।

আখরোট: এই সুপারফুড ওজন কমাতে চমৎকার কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই খাবার ক্ষুধা নিয়ন্ত্রণে চমৎকার কাজ করে। এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং হা্র্টকে রাখে সুস্থ। এটি চর্বি কমাতে সহায়তা করে এবং শরীরের জন্য স্বাস্থ্যকর ওজন প্রমোট করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ