,

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রথমে যানবাহন সংক্রান্ত অপরাধে আটকের পর বৈধ কাগজপত্র না থাকায় তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (আরটিডি)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুয়ালালামপুর পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিবাসীদের মধ্যে ১৬ জন বাংলাদেশের, ২৮ জন মিয়ানমারের, ৬ জন ইন্দোনেশিয়ার এবং ২ জন ভারতের নাগরিক। তাদের সবার বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানিয়েছে আরটিডি।

আরটিডির উপ-পরিচালক জুলকিফ্লাই ইসমাইল স্থানীয় গণমাধ্যমকে জানান, আটকদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, পণ্যবাহী গাড়ির লাইসেন্স ছিল না এবং গাড়ির বিমা ছিল মেয়াদোত্তীর্ণ। তাদের গ্রেপ্তারের সময় ৮টি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরসাইকেল, ছয়টি ফর্কলিফট ও ৭টি ট্রাইসাইকেলসহ মোট ৫৮টি যানবাহন জব্দ করা হয়েছে। পরে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার ৫২ অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড