,

খুলনায় পরিবহণ কেন বন্ধ, জানালেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদন : খুলনায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষ্যে জানমালের ভয় পাওয়ায় মালিকরা তাদের পরিবহণ বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পরিবহণ মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পায়। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছে। সে কারণে পরিবহণ বন্ধ করেছে। আমরা তো আর বিআরটিসির বাস বন্ধ করছি না। পরিবহণ মালিকরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করে থাকে।

শুক্রবার রাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত?

‘১০ ডিসেম্বর থেকে বিএনপির কথায় দেশ চলবে’ এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জীবিত থাকব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯