,

চাপড়া চিংড়ির পাতুরি

news-image

নিউজ ডেস্ক
উপকরণ

চাপড়া চিংড়ি: ৫০০ গ্রাম

কালো সর্ষা বাটা: ২ টেবিল চামচ

সাদা সর্ষা বাটা: ৩ টেবিল চামচ

পোস্ত বাটা: ২ টেবিল টামচ

কাঁচা মরিচ বাটা: ২ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

নারকেল বাটা: ২ টেবিল চামচ

টক দই: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া: ১ চা চামচ

লবন ও চিনি: স্বাদমতো

সর্ষার তেল: ৩ টেবিল চামচ

কলাপাতা: ২টি

প্রণালী

চিংড়ি ভাল করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। একটি পাত্রে চিংড়িগুলি নিয়ে একে একে সর্ষা বাটা, পোস্ত বাটা, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, নারকেল বাটা, টক দই, লবন, চিনি, সব রকম গুঁড়া মশলা ও সর্ষার তেল ভাল করে মিশিয়ে নিন। একটি কলাপাতায় ভাল করে সর্ষের তেল মাখিয়ে চিংড়িগুলি হাত দিয়ে গোল করে বিছিয়ে দিন। সর্ষার তেল দিয়ে চিংড়ি রাখা কলাপাতাটি প্যানের উপর রেখে দিন। আর একটি কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে ভাপে সেদ্ধ হতে দিন। ১০-১৫ মিনিট পর কলাপাতাটি উল্টে দিন। নীচের অংশটি উপরের সিকে দিয়ে ওপিঠটা সেঁকে নিন। ১০ মিনিট রেখে দিলেই হয়ে যাবে চাপড়া চিংড়ির পাতুরি। গরম ভাতের সঙ্গে জমে যাবে এই পদ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

তেহরানের সঙ্গে শান্তিচুক্তি করা অত্যন্ত কঠিন: যুক্তরাষ্ট্র

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার-বিরোধী দলের দ্বন্দ্ব তীব্র

ধর্ম আলাদা, পরিচয় এক—আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী

২৮১১ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে গাজীপুর বিআরটি প্রকল্প

শাহজালালে বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম, বাড়বে নিরাপত্তা

রোনালদোর পেনাল্টি মিস, ফেলিক্সের গোলে রক্ষা

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে পিএসজির দাপুটে জয়

মোদির বাসভবনের কাছে মসজিদ উচ্ছেদের নোটিশ!

টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ