,

দলে ফিরে সমাবেশে যোগ দেওয়ার ঘোষণা খুলনার বিএনপি নেতা মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির খুলনা বিভাগীয় গণ-মহাসমাবেশকে ঘিরে ১০ মাস পর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ও তার অনুসারীরা দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি বলেন, সাড়ে ১০ মাস পর আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিএনপি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আগামী ২২ অক্টোবর সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে। রাজনৈতিক কর্মী হিসেবে আমরা দেশ, গণতন্ত্রের স্বার্থে দলের পাশে থেকে এই সমাবেশ সফল করতে চাই।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বানে দলের রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে আংশিক আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে ক‌মি‌টি থেকে বাদ পড়েন নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা। পরে ১২ ডিসেম্বর দলের এই সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর দুই দিন পর ১৪ ডিসেম্বর শোকজ করা হয় মঞ্জুকে।

২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতির পর নিজেকে গুটিয়ে নেন তিনি। তার অব্যাহতির পর খুলনা মহানগরীর প্রায় ৫৫০ জন নেতা ঘোষণা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, ৫ থানার সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিটির নেতারা।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?