,

ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

news-image

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি : রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে চলাচলকারী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, সকাল থেকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোডের কাজ করছিল একটি ক্রেন। সকাল ৯টার দিকে ক্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপর উল্টে পড়ে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে স্থানীয়ভাবে একটি ক্রেন এনে দুর্ঘটনাকবলিত ক্রেনটি উদ্ধারের চেষ্টা করা হয়। এ ঘটনায় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে এবং ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশনে যাত্রাবিরতি করেছে বলেও জানান এই স্টেশন মাস্টার।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী দল এসে ক্রেনটি অপসারণ করলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে।

কতক্ষণ সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে হারুন অর রশিদ বলেন, তা এখন বলা যাবে না। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির