,

হলের ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, রামেকে ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে তিনি গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শাহরিয়ার ওই হলের ৩৫৪ নম্বর রুমের আবাসিক ছাত্র।

তার মৃত্যুর পর উত্তেজিত শিক্ষার্থীরা রামেকে ভাঙচুর চালান।

শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নুর।

তিনি বলেন, আমাদের এক ছাত্র হলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সে ছাদ থেকে পড়ে গিয়েছে না কেউ তাকে ফেলে দেয় এটা এখনো জানা যায়নি।

তবে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তেজিত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর শুরু করে শিক্ষার্থীরা। সেখানে এখনো এখনো উত্তেজনা বিরাজ করছে। তারা যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযাগ তোলেন।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, আহত অবস্থায় এক ছাত্রকে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। এ নিয়ে কিছু ভাঙচুরের ঘটনা ঘটে। ছাত্ররা উত্তেজিত অবস্থায় আছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?