,

ছাত্রলীগের ১৪ জনের নামে ছাত্র অধিকারের মামলার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ঢামেকে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

মামলার আবেদনে বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। সেই মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় এবার ছাত্র অধিকার সভাপতি বাদী হয়ে এ মামলা করলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড