,

জেলা পরিষদ নির্বাচন : নির্বাচনকে ঘিরে সরগরম নাসিরনগর

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সরগরম ভোটের মাঠ।যদিও জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবে জেলা পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য কিংবা সংরক্ষিত আসনের মহিলা সদস্য। তবে গত নির্বাচনের চেয়ে সদস্য সংখ্যা কমিয়ে আসায় প্রতি উপজেলায় সাধারণ সদস্য একজন ও তিন উপজেলায় সংরক্ষিত আসনের মহিলা সদস্য একজন নির্বাচিত হবে। তাই তিন উপজেলায় মাঠ চষে বেড়িয়েছেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা আর নিজ উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা জনপ্রতিনিধি ভোটারদের দ্বারস্থ হয়েছেন।

তারই অংশ হিসেবে এ নির্বাচনে নাসিরনগর উপজেলায় সাধারণ সদস্য পদে একজন ও নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ এ তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টার-ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর থেকে সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান চৌধুরী(তালা),সাবেক গুনিয়াউক ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু(হাতি),সামছুল কিবরিয়া হাকিম রেজা(অটোরিকশা),শেখ হুমায়ুন কবির(বৈদ্যুতিক পাখা),সাদেক রেজা(টিউবওয়েল),রয়েল ফারুক(উট পাখি) ও নাসিরনগর থেকে একমাত্র সংরক্ষিত মহিলা সদস্য এমবি কানিজ(বিউটি কানিজ) টেবিল ঘড়ি।

এবার নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ এ তিন উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য পদে নাসিরনগর উপজেলা থেকে একমাত্র কানিজ ফাতেমা প্রার্থী হয়েছেন। কাল সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নাসিরনগর উপজেলায় ভোটার সংখ্যা ১৭২টি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির