শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভে এসে যা বললেন সাব্বির

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দলে জায়গা পেয়েও বাদ পড়েছেন সাব্বির রহমান। দলের সঙ্গে নিউ জিল্যান্ডে গেলেও অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ পাননি। কারণ, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না করায় তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয় এবং নিউ জিল্যান্ড থেকেই দেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফেরার পর আজ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাব্বির। লাইভে এসে তিনি বলেন, বাজে পারফরম্যান্সের জন্য বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছি। এতে আমার দুঃখ নেই।

সাব্বিরের ভাষ্যে, ‘আমি বিশ্বকাপ থেকে যে বাদ পড়েছি, এটার জন্য আমার দুঃখ নাই। ডিপিএলে ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছি। সেই কারণে আমাকে এশিয়া কাপ, ইউএই এবং বিশ্বকাপে সুযোগ দিয়েছিল।’

পাশাপাশি তিনি বলেন, ‘টিকটক করে অন্যায় কিছু করিনি। টিকটক করি মজা করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। দেশের বিরুদ্ধে কিছু তো করিনি। কিন্তু সাংবাদিক ভাইয়েরা এটা এমনভাবে তুলে ধরেছেন, যেন আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমারও পরিবার আছে। তারা অনেক সময় বুঝতে পারে না নিউজটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ দিকে যাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা