,

আ. লীগের ৫ বিদ্রোহীকে ফুল দিয়ে বরণ করলেন প্রতিমন্ত্রী পলক

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে জয়ী হওয়া চার চেয়ারম্যান এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়া আদেশ আলী সরদারকে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। একইসঙ্গে তাদের দলে পদায়ন করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল শনিবার সিংড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আদেশ আলী সরদার ছাড়া অন্য চার বিদ্রোহী প্রার্থী হলেন- রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু ও লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল আইসিটি প্রতিমন্ত্রীর বাসভবনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের নেতাদের ডাকা হয়। সেখানে প্রতিমন্ত্রী পলক সবার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে বিদ্রোহীদের ফুল দিয়ে দলে ভেড়ানোর ঘটনায় নাখোশ নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা বলেন, দলে বিদ্রোহীদের পদ দিয়ে উৎসাহিত এবং পুরস্কৃত করা হয়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা হতাশ হবে। পাশাপাশি আগামী নির্বাচনেও দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে উৎসাহ পাবে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘সিংড়ায় বিদ্রোহী প্রার্থীদের দলে ভেড়ানোর ঘটনা দুঃখজনক। গত ইউপি নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়নি। ফলে তাদের দলীয় পদ দেওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে। এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় আওয়ামী লীগকে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড