,

প্রধান অতিথি আসার আগেই বিএনপির কর্মিসভা পণ্ড

news-image

বরিশাল ব্যুরো : বরিশালে দুইপক্ষের হাতাহাতিতে প্রধান অতিথি হাজির হওয়ার আগেই হিজলা উপজেলা বিএনপির কর্মিসভা পণ্ড হওয়ার ঘটনা ঘটেছে। পরে জেলা বিএনপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্মিসভা স্থগিত ঘোষণা করে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এ ঘটনা ঘটে।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল উত্তর জেলার আওতাধীন ৮টি সাংগঠনিক কমিটিকে ঢেলে সাজানোর জন্য গত একসপ্তাহ ধরে কর্মিসভা চলছে। ইতোপূর্বে ৬টি উপজেলা ও পৌর বিএনপির কর্মিসভা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরে প্রতিটি ইউনিট কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের অংশ হিসেবে আজ হিজলা উপজেলা বিএনপির কর্মিসভার আয়োজন করা হয়েছিল।

দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, ‘কর্মিসভায় নির্ধারিত ডেলিগেটের বাইরে অনেক নেতকর্মী প্রবেশ করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অঙ্গ সংগঠনের অনেক জুনিয়র নেতাদের গলায় ডেলিগেট কার্ড ঝুলতে দেখেছি। তারা কিভাবে কর্মিসভার এই কার্ড পেল তা খতিয়ে দেখা হবে।’

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতাকর্মীরা জানায়, কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি সভাস্থলে হাজির হওয়ার আগেই ডেলিগেট বহির্ভূত নেতাকর্মীরা সভাকক্ষে প্রবেশ করায় দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেন, ‘২০০৫ সালে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে অশালীন আচরণ করায় দেওয়ান মনির হোসেনকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি বর্তমানে নিজেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করে আসছেন। তার নেতৃত্বে চিহ্নিত আওয়ামী লীগ কর্মীসহ শতাধিক ডেলিগেট বর্হিভূত লোকজন জোরপূর্বক সভাকক্ষে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, ‘দেওয়ান মনির উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম রাজুর সই জাল করে তাদের ডেলিগেট কার্ড দিয়ে সভায় নিয়ে আসেন। তখন অন্যান্য নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।’

তখন সভামঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্যসচিব মিজানুর রহমান মুকুল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সভা স্থগিত ঘোষণা করেন।

এদিকে সই জাল করে অনুসারীদের ডেলিগেট কার্ড দেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিএনপি নেতা দেওয়ান মনির। তার দাবি, তিনি একাই সভাকক্ষে প্রবেশ করেছেন। ওই সময় তার সঙ্গে কেউ ছিল না। তার মতে, অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী সভাকক্ষে প্রবেশ করায় চেয়ারে বসা নিয়ে দুইপক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একইসঙ্গে তাকে বহিষ্কার করার তথ্য সঠিক নয় বলে দাবি করেন মনির দেওয়ান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না